০৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

লক্ষ্মীপুর জেলা বাজুসের নির্বাচন : চেয়ারম্যান পদে সমীর-পরেশসহ ২৯ প্রার্থীর মনোনয়ন

  • আপডেট: ০১:৫১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • 2

বিজয়ের আলো ডেক্স :
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) লক্ষ্মীপুর জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে নির্বাচনী বোর্ড। বুধবার (২৬ আগস্ট) নির্বাচনী বোর্ডের স্বাক্ষরিত এ তালিকা প্রকাশ করা হয়। এতে চেয়ারম্যানসহ বিভিন্ন পদে মোট ২৯ জন প্রার্থীকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে।

প্রকাশিত তালিকায় প্রার্থীদের নাম, পদ, ভোটার নম্বর ও প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়। তালিকা অনুযায়ী, চেয়ারম্যান পদে প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন সমীর চন্দ্র কর্মকার ও পরেশ কর্মকার। সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে অপূর্ব লাল রায় (তপু) এবং ভাইস চেয়ারম্যান পদে রঘুনাথ কর প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে জুলহাশ কুরি, জেনারেল সেক্রেটারি পদে পলাশ কুরি, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি পদে লিটন কর্মকার ও অজয় রায়, জয়েন্ট সেক্রেটারি পদে সবুজ বিশ্বাস, বিপ্লব দেবনাথ ও অমিত নন্দী এবং কোষাধ্যক্ষ পদে হৃদয় পালসহ বিভিন্ন পদে প্রার্থীদের নাম রয়েছে। এক্সিকিউটিভ মেম্বারসহ অন্যান্য পদেও একাধিক জুয়েলারি ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের প্রতিনিধিকে প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে।

চেয়ারম্যান পদপ্রার্থী সমীর চন্দ্র কর্মকার বর্তমানে বাজুস লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন। ফলে আসন্ন নির্বাচনে তার প্রার্থিতা নিয়ে স্থানীয় জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে।
প্রাথমিক মনোনয়ন তালিকা প্রকাশের পর লক্ষ্মীপুর জেলার জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে নির্বাচনকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা বেড়েছে। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, প্রাথমিক তালিকা প্রকাশের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম আরও আনুষ্ঠানিক রূপ পেয়েছে।

নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা ব্যবসায়ীদের স্বার্থ ও অধিকার রক্ষা, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করছেন। একই সঙ্গে নির্বাচন যাতে সৌহার্দ্যপূর্ণ, সুশৃঙ্খল ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, সে প্রত্যাশা জানিয়েছেন সাধারণ ব্যবসায়ীরা।
বাজুস লক্ষ্মীপুর জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রচার-প্রচারণা ও ভোটারদের সঙ্গে মতবিনিময় আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

Tag :
সর্বাধিক পঠিত

লক্ষ্মীপুর জেলা বাজুসের নির্বাচন : চেয়ারম্যান পদে সমীর-পরেশসহ ২৯ প্রার্থীর মনোনয়ন

লক্ষ্মীপুর জেলা বাজুসের নির্বাচন : চেয়ারম্যান পদে সমীর-পরেশসহ ২৯ প্রার্থীর মনোনয়ন

আপডেট: ০১:৫১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬