১০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

লক্ষ্মীপুরে ‘শাহ্ আলম চৌধুরী স্মৃতি বৃত্তি-২৫’ অনুষ্ঠিত ১৬০ কৃতি শিক্ষার্থীকে বৃত্তি, ক্রেস্ট ও সনদ

  • আপডেট: ০৯:৫৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • 4

নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ‘শাহ্ আলম চৌধুরী স্মৃতি বৃত্তি-২৫’-এর দ্বিতীয় আসরের সনদ, সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় একটি বিদ্যালয়ের মিলনায়তনে সৈয়দ আহম্মদ চৌধুরী স্মৃতি ফাউন্ডেশন ও লাইফ শাইন একাডেমির যৌথ আয়োজনে এ অনুষ্ঠান হয়।
এবারের বৃত্তি পরীক্ষায় তিনটি ক্যাটাগরিতে নির্বাচিত ১৬০ জন কৃতি শিক্ষার্থীর হাতে নগদ অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৪ নম্বর চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ফাউন্ডেশনের উপদেষ্টা আনোয়ার হোসেন বাচ্চু। সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন বৃত্তি পরীক্ষার পরিচালক এস. আর. রানা চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা মানবাধিকার কমিশনের সভাপতি মো. শামসুল করিম, সমাজসেবক মনির হোসেন, হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, হাজিরপাড়া হামিদিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. খোরশেদ আলম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি আব্দুল কাদের, ফাউন্ডেশনের উপদেষ্টা আলতাফ হোসেন চৌধুরী, শিক্ষক রিপন মজুমদার, সমাজসেবক ডা. ইসলাম হোসেন, অ্যাডভোকেট আমিনুল ইসলাম ফুয়াদ এবং লাইফ শাইন একাডেমির প্রধান শিক্ষক কুমুদ বন্ধু দেবনাথ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মেধাবৃত্তি শিক্ষার্থীদের অধ্যবসায়, আত্মবিশ্বাস ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে সহায়ক। শিক্ষা বিস্তার ও মানবিক মূল্যবোধ বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বৃত্তি পরীক্ষার পরিচালক এস. আর. রানা চৌধুরী বলেন, শিক্ষা ও সমাজকল্যাণে অবদান রাখা শাহ্ আলম চৌধুরী ও সৈয়দ আহম্মদের স্মৃতি সংরক্ষণ এবং তাঁদের আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানের শেষে অতিথিরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।

Tag :
সর্বাধিক পঠিত

লক্ষ্মীপুর পৌরসভার রাস্তা যেন ক্ষেতের আইল: চরম দুর্ভোগে দুই শতাধিক পরিবার, সংস্কারের দাবি

লক্ষ্মীপুরে ‘শাহ্ আলম চৌধুরী স্মৃতি বৃত্তি-২৫’ অনুষ্ঠিত ১৬০ কৃতি শিক্ষার্থীকে বৃত্তি, ক্রেস্ট ও সনদ

আপডেট: ০৯:৫৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬