০৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

বিশ্ব জনসংখ্যা দিবসে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের সম্মাননা তরুণদের ক্ষমতায়নে গুরুত্বারোপ

  • আপডেট: ০৯:৪৯:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • 3

নিজস্ব প্রতিবেদক:
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, শ্রেষ্ঠ কর্মকর্তা-কর্মচারী ও প্রতিষ্ঠানের সম্মাননা এবং সনদপত্র ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তরুণদের ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক নাজমুল হাসান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস. এম. মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আবু তারেক ও সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবু হাসান শাহীন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক এস. এম. মেহেদী হাসান বলেন, সঠিক পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন এবং তরুণদের সম্ভাবনার বিকাশ ঘটাতে পারলে জনসংখ্যাই দেশের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে। তিনি পরিবার পরিকল্পনা ও জনস্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে নাজমুল হাসান বলেন, পরিবার পরিকল্পনা বিভাগ পরিবার পরিকল্পনার পাশাপাশি নিরাপদ মাতৃত্ব, প্রজনন স্বাস্থ্যসেবা এবং কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে পরিবার পরিকল্পনা বিভাগে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জেলা পর্যায়ের শ্রেষ্ঠ কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

Tag :
সর্বাধিক পঠিত

লক্ষ্মীপুর পৌরসভার রাস্তা যেন ক্ষেতের আইল: চরম দুর্ভোগে দুই শতাধিক পরিবার, সংস্কারের দাবি

বিশ্ব জনসংখ্যা দিবসে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের সম্মাননা তরুণদের ক্ষমতায়নে গুরুত্বারোপ

আপডেট: ০৯:৪৯:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬