০২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

লক্ষ্মীপুরে ডিবি পুলিশের অভিযান: ১৬ পিস ইয়াবাসহ গ্রেফতার- ১

  • আপডেট: ০৮:১৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • 22

নিজস্ব প্রতিবেদক লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি বিশেষ অভিযানে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) রাত ১১টা ৩০ মিনিটের দিকে লক্ষ্মীপুর পৌরসভার ০৬ নং ওয়ার্ডের বাগবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত যুবকের নাম মোঃ আরিফ হোসেন (৩০)। সে সদর উপজেলার চরমনসা গ্রামের জহির উদ্দিনের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম পৌর এলাকার বাগবাড়ি করিম টাওয়ারের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় আরিফ হোসেনের চলাফেরা সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার হেফাজত থেকে ১৬ (ষোল) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, ধৃত আসামির বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। জেলাজুড়ে মাদকের বিস্তার রোধে ডিবি পুলিশের এই ধরণের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Tag :
সর্বাধিক পঠিত

প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুরে ডিবি পুলিশের অভিযান: ১৬ পিস ইয়াবাসহ গ্রেফতার- ১

আপডেট: ০৮:১৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬