১২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬

ইরানি হামলায় ২০০ মার্কিন পাইলটের আবাসন ও যুদ্ধবিমান বিধ্বস্ত

  • আপডেট: ০৬:২৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • 26

Oplus_16908288

আন্তর্জাতিক ডেস্ক
মধ্যপ্রাচ্যের উত্তেজনা এক চরম মাত্রায় পৌঁছেছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন বিমানবাহিনীর ওপর এ যাবৎকালের সবচেয়ে বড় ও বিধ্বংসী হামলা চালিয়েছে। তেহরানের দাবি অনুযায়ী, এই হামলায় অন্তত ২০০ মার্কিন পাইলটের আবাসিক এলাকা লক্ষ্যবস্তু করা হয়েছে এবং অসংখ্য অত্যাধুনিক যুদ্ধবিমান ধ্বংস বা অকেজো হয়ে গেছে।

টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, ইরান থেকে ছোড়া শত শত দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল এবং কামিকাজে ড্রোন আকাশ ছেয়ে ফেলেছে। দাবি করা হচ্ছে, মার্কিন বিমানঘাঁটির ভেতরে অবস্থিত পাইলটদের ব্যারাক এবং আবাসন লক্ষ্য করে নির্ভুলভাবে এসব মিসাইল আঘাত হেনেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এই হামলার ফলে মার্কিন বিমান বহরের কার্যক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানি সামরিক সূত্রের দাবি, এই হামলায় মার্কিন পঞ্চম নৌবহরের আওতাধীন বিভিন্ন ঘাঁটিতে রাখা এফ-১৬ সহ অন্যান্য উন্নত প্রজন্মের যুদ্ধবিমানগুলো ‘পঙ্গু’ হয়ে গেছে। হামলার সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও ড্রোন ও মিসাইলের সংখ্যা এত বেশি ছিল যে, মার্কিন ‘প্যাট্রিয়ট’ প্রতিরক্ষা ব্যূহটি কার্যত ভেঙে পড়ে।

Tag :
সর্বাধিক পঠিত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ১৭ লাখ টাকার গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইরানি হামলায় ২০০ মার্কিন পাইলটের আবাসন ও যুদ্ধবিমান বিধ্বস্ত

আপডেট: ০৬:২৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬