০১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর

  • আপডেট: ০৯:৫৯:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • 16

Screenshot

নিজস্ব প্রতিবেদন : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ইন্টেরিয়র মিস্ত্রী সেলিম মন্ডল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত মো. আবু শামীম আজাদের আদালতে শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করা হয়।

গত ২৬ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মন্ডল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুস সামাদ তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এ নিয়ে তার বিরুদ্ধে হত্যাসহ মোট ১১টি মামলায় গ্রেপ্তার দেখানো হলো।

এর আগে, গত বৃহস্পতিবার সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী পাঁচটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান। এছাড়া আইভী আরও পাঁচটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেলেও রাষ্ট্রপক্ষের আবেদনে তা স্থগিত করা হয়। বর্তমানে সেটি আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।

সেলিনা হায়াৎ আইভীর আইনজীবী আওলাদ হোসেন বলেন, ‘এ মামলায় এজাহারে আইভীর নাম না থাকলেও ১১ মাস পর তাকে বেআইনিভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই আদেশের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব।’

উল্লেখ্য, গত ৯ মে ভোরে সাড়ে ৬টার নাটকীয়তার পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে আইভী কাশিমপুর মহিলা কারাগারে বন্দি রয়েছেন। তাকে ইতোমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাসহ মোট ১১টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

Tag :
সর্বাধিক পঠিত

মেঘনায় জাটকা শিকারে ১১ জেলে আটক করেছে টাস্কফোর্স

হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর

আপডেট: ০৯:৫৯:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬