রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
রামগঞ্জ উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন পাটওয়ারী।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে তিনি ভোলাকোট ইউনিয়নের ১নং ওয়ার্ডের নাগরাজপুর এলাকায় গণসংযোগ কর্মসূচির মাধ্যমে প্রচারণা শুরু করেন। এ সময় তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং হাতপাখা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি ভোলাকোট ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে অংশ নেন। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তিনি রামগঞ্জের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনকল্যাণভিত্তিক রাজনীতির পরিকল্পনা তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা সহ-সভাপতি মুহাম্মাদ মামুনুর রশীদ, ৯নং ভোলাকোট ইউনিয়ন সভাপতি মাওলানা জাহিদুর ইসলামসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
শিরোনাম:
ভোলাকোট ইউনিয়নে হাতপাখা প্রার্থী জাকির পাটওয়ারীর নির্বাচনী প্রচারণা
Tag :









