০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

লক্ষ্মীপুর জেলা বাজুস নির্বাচন: চন্দ্রগঞ্জ বাজারে নির্বাচনী প্রচারণা

  • আপডেট: ০৬:১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • 11

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর জেলা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬–২০২৮ উপলক্ষে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রচারণার ষষ্ঠ দিনে চন্দ্রগঞ্জ বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেন নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া প্রার্থীরা।
এ সময় ব্যবসায়ীদের বিভিন্ন প্রত্যাশা ও সমস্যার কথা তুলে ধরে ঐক্যবদ্ধ নেতৃত্ব, শান্তিপূর্ণ ও ব্যবসাবান্ধব পরিবেশ, স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং ব্যবসার উন্নয়ন ও কল্যাণকে গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
প্রচারকালে প্রার্থীরা বলেন, বাজুসের সদস্য ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বজায় রাখা এবং ব্যবসায়ীদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার জন্য প্রয়োজন স্বচ্ছ, সুন্দর ও পরিচ্ছন্ন নেতৃত্ব। এ লক্ষ্যে তারা ভোটারদের দোয়া, আশীর্বাদ ও আন্তরিক সমর্থন কামনা করেন।
নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনাও দেখা যাচ্ছে। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬ দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে প্রচারণায় জানানো হয়েছে।
নির্বাচনী প্রচারণায় ভোটারদের উদ্দেশে বলা হয়, “২৪ সেপ্টেম্বর আপনার ভোট, আপনার অধিকার।” ব্যবসায়ীদের কল্যাণ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার প্রত্যাশায় সবাইকে নিজেদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়।

Tag :
সর্বাধিক পঠিত

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২৪৪

লক্ষ্মীপুর জেলা বাজুস নির্বাচন: চন্দ্রগঞ্জ বাজারে নির্বাচনী প্রচারণা

আপডেট: ০৬:১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬