১১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রমের উদ্ভোধন

  • আপডেট: ০৮:১৭:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • 21

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজার এলাকায় ডিজিটাল লেনদেন সম্প্রসারণের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি চন্দ্রগঞ্জ উপ শাখার উদ্যোগে ‘ক্যাশলেস কার্যক্রম’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (১০ আগস্ট) সকালে ‘এক দেশ এক কিউআর’ (Bangla QR) ধারণাকে সামনে রেখে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ সাইফুল ইসলাম।

পূবালী ব্যাংক পিএলসি চন্দ্রগঞ্জ উপ শাখার শাখা প্রধান মোহাম্মদ জহির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন স্বপ্না দাস চৌধুরী, শাখা প্রধান চৌমুহনী শাখা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলাইয়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন খাঁন, লক্ষ্মীপুর জেলা বাজুসের সভাপতি সমীর কর্মকার, চন্দ্রগঞ্জ একতা সমবায় সমিতির সভাপতি আব্দুল কুদ্দুছ, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, চন্দ্রগঞ্জ বাজারের ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাহকদের আধুনিক ও নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিত করতে পূবালী ব্যাংক ডিজিটাল প্রযুক্তির প্রসারে নিরলসভাবে কাজ করছে। ‘বাংলা কিউআর’ ব্যবস্থার মাধ্যমে ক্যাশলেস লেনদেন জনপ্রিয় করে তুলতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় পূবালী ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ডিজিটাল লেনদেন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সচেতনতামূলক র‌্যালী বের করা হয়।

Tag :

লক্ষ্মীপুর বাজুস নির্বাচনে ২৯ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রমের উদ্ভোধন

আপডেট: ০৮:১৭:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬