নিজস্ব প্রতিবেদক:
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে আলোচনা সভা, শ্রেষ্ঠ কর্মকর্তা-কর্মচারী ও প্রতিষ্ঠানের সম্মাননা প্রদান, সনদপত্র ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তারা জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তরুণদের ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক নাজমুল হাসান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস. এম. মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আবু তারেক ও সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবু হাসান শাহীন। এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কর্মদক্ষতা ও কর্মমূল্যায়নের ভিত্তিতে চন্দ্রগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে নির্বাচিত হন মো. মাকসুদুর রহমান ভূঁইয়া। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠ কর্মকর্তা-কর্মচারী ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
শিরোনাম:
লক্ষ্মীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন চন্দ্রগঞ্জের শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মাকসুদুর রহমান
Tag :
সর্বাধিক পঠিত










