১০:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

চরশাহীতে সামাজিক অপরাধ প্রতিরোধে চন্দ্রগঞ্জ থানার সচেতনতামূলক সভা

  • আপডেট: ০৫:৫৭:১৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • 22

নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার উদ্যোগে চরশাহী ইউনিয়নের জনতা ডিগ্রি কলেজে মাদক, চাঁদাবাজি, ইভটিজিং, কিশোর গ্যাং, চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) বিকেলে জনতা ডিগ্রি কলেজের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব।

তিনি বলেন, সমাজ থেকে অপরাধ নির্মূলে পুলিশের একক প্রচেষ্টাই যথেষ্ট নয়; এ ক্ষেত্রে সর্বস্তরের মানুষের সচেতনতা ও সক্রিয় সহযোগিতা প্রয়োজন। মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। কোনো অপরাধের তথ্য গোপন না রেখে দ্রুত পুলিশকে অবহিত করার জন্য তিনি উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।
সভায় স্থানীয় ইউপি সদস্যবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tag :

লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ রক্ষাকালী মন্দিরে দুর্গাপূজা উদযাপন কমিটি গঠন

চরশাহীতে সামাজিক অপরাধ প্রতিরোধে চন্দ্রগঞ্জ থানার সচেতনতামূলক সভা

আপডেট: ০৫:৫৭:১৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬