১১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে অতিরিক্ত দায়িত্ব পেলেন ফারুক হোসাইন

  • আপডেট: ০৫:৫৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • 1

Oplus_16908288

নিউজ ডেস্ক:
বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের এক প্রজ্ঞাপনে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোছাইনকে চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে বিধি অনুযায়ী কার্যভার ভাতা ও আয়ন-ব্যয়ন কর্মকর্তার ক্ষমতাও তাঁকে প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বর্তমানে মো. ফারুক হোছাইন (পরিচিতি নম্বর-১০৯১৮০০১) লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এদিকে, চন্দ্রগঞ্জ উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পাওয়ায় স্থানীয় বিভিন্ন মহল থেকে মো. ফারুক হোছাইনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। অনেকে আশা প্রকাশ করেছেন, তাঁর দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে চন্দ্রগঞ্জের নির্বাচন সংক্রান্ত কার্যক্রম আরও গতিশীল ও সেবামুখী হবে।

Tag :

লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে অতিরিক্ত দায়িত্ব পেলেন ফারুক হোসাইন

লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে অতিরিক্ত দায়িত্ব পেলেন ফারুক হোসাইন

আপডেট: ০৫:৫৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬