১০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

ভালুকায় নৌকা চালাতে গিয়ে নিখোজের ১৮ ঘণ্টা পরে ছাত্রের মরদেহ উদ্ধার

  • আপডেট: ০১:২০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • 12

বিজয়ের আলো ডেস্ক :ময়মনসিংহের ভালুকা উপজেলায় নৌকা চালাতে গিয়ে নিখোঁজ হওয়ার ১৮ ঘণ্টা পর লাবিব খান (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বৃহস্পতিবার (৭মে) সকালে উপজেলার হরি বিলের তলদেশ থেকে তার মরদেহটি উদ্ধার করে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

লাবিব উপজেলার চাপড়বাড়ি শাহিন খানের ছেলে ও চাপড়বাড়ি দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র ছিলেন।

জানা যায়, গতকাল বুধবার (০৬ মে)দুপুরে মাদ্রাসা থেকে ফেরার পথে বন্ধুদের সঙ্গে হরি বিলে নৌকা চালাতে যায় লাবিব। এক পর্যায়ে নৌকা থেকে সে বিলের গভীর পানিতে পড়ে নিখোঁজ হয়। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে রাতভর চেষ্টা চালিয়েও বৃষ্টির কারণে উদ্ধার অভিযানে তারা ব্যর্থ হন। পরবর্তীতে সকালে ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দীর্ঘ প্রচেষ্টার পর বিলের তলদেশ থেকে লাবিবের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

ভালুকা ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, অতিরিক্ত গভীরতা ও বৃষ্টির কারণে গতকাল উদ্ধার কাজ ব্যাহত হয়েছিল। তবে আজ সকালে ডুবুরিরা নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার করতে পেরেছেন। মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহিদুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Tag :
সর্বাধিক পঠিত

লক্ষ্মীপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ, উপজেলা পেল ‘চন্দ্রগঞ্জ’

ভালুকায় নৌকা চালাতে গিয়ে নিখোজের ১৮ ঘণ্টা পরে ছাত্রের মরদেহ উদ্ধার

আপডেট: ০১:২০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬