০৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন আহবায়ক- সৌরভ, সদস্য সচিব-অভি

  • আপডেট: ০৩:২৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • 12

বিজয়ের আলো ডেস্ক:লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার রাতে আবুল বারাকাত সৌরভকে আহ্বায়ক ও হাসিবুর রহমান অভিকে সদস্য সচিব করে ১৮ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ কমিটির অনুমোদন দেন।
এর আগে ২০১৮ সালে হাসান মাহমুদ ইব্রাহীমকে সভাপতি ও আবদুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল খালেদ, যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবু, ইসমাইল হোসেন, জামাল হোসেন, আকবর হোসেন মুন্না, মুসা আবদুল্লাহ রাসেল, নাসিরুজ্জামান রাহাত, শাহবাজ মাহমুদ জিদান চৌধুরী, সাজ্জাদ হোসেন সাজু, ইরাজ মাহমুদ বাবু, শাহজাদা প্রিন্স, মাহফুজুর রহমান হৃদয়, নজরুল ইসলাম নিশাত, জহির রায়হান বাবু ও শাহিন আলম মুন্ন। নতুন এ কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, রোববার (৩ মে) বিকেলে নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বৃষ্টিতে ভিজে আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা। উত্তর তেমুহনী থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা মডেল মসজিদ প্রাঙ্গণে এসে নতুন কমিটির নেতাদের ফুলের মালা দিয়ে বরণ করা হয়। এসময় নেতাকর্মীরা আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন।
লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আরমান হোসেন কিরনের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন রনি, সাধারণ সম্পাদক বাহাদুর হোসেন নোবেল, চন্দ্রগঞ্জ থানা ছাত্রদলের সদস্য সচিব জাহের ইসলাম জাহাঙ্গীর, ছাত্রদল নেতা বাবলুসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
মিছিল শেষে জেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ, সদস্য সচিব হাসিবুর রহমান অভিসহ অন্যান্য নেতাদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেয় নেতাকর্মীরা।
ছাত্রদল নেতা আরমান হোসেন কিরন বলেন, জেলা কমিটির নেতারা অত্যন্ত দক্ষ ও বিচক্ষণ। আন্দোলন-সংগ্রামে রাজপথে তাদের উল্লেখযোগ্য ত্যাগ ও ভূমিকা রয়েছে। আনন্দ মিছিলের মাধ্যমে আমরা নতুন কমিটিকে স্বাগত জানিয়েছি। তাদের নেতৃত্বে আগামী দিনে ছাত্রদলের প্রতিটি ইউনিট ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
নতুন কমিটির সদস্য সচিব হাসিবুর রহমান অভি বলেন, ছাত্রদল গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে রাজপথের একটি সুসংগঠিত ও দক্ষ সংগঠন। শিক্ষার্থীদের অধিকার আদায় ও কল্যাণে ছাত্রদল সবসময় কাজ করে আসছে। সুশৃঙ্খল রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে লক্ষ্মীপুর ছাত্রদলকে দেশের অন্যতম শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলা হবে।
এ সময় নবনির্বাচিত আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ বলেন, আমাদের ওপর যে আস্থা রাখা হয়েছে, তা বাস্তবায়নে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে। শিক্ষার্থীদের অধিকার আদায় ও গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রদলকে সামনের সারিতে রাখাই হবে আমাদের প্রধান লক্ষ্।

Tag :

স্বামী বদলাবদলির আবেদন নিয়ে আদালতে দুই বোন

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন আহবায়ক- সৌরভ, সদস্য সচিব-অভি

আপডেট: ০৩:২৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬