১০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

গণভোটের রায় অমান্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে ১১ দলের বিক্ষোভ

  • আপডেট: ০৩:৩৯:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • 18

নিজস্ব প্রতিবেদন : লক্ষ্মীপুরে গণভোটের রায় অমান্যের প্রতিবাদসহ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য বিক্ষোভ মিছিল করেছে। রোববার (১২ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেমুহনী এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উত্তর তেমুহনী গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর নজির আহমেদ, সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ, সাবেক সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী, সহকারী সেক্রেটারি মহসিন কবীর মুরাদ, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশান, এবি পার্টির জেলা সভাপতি খালেদ সাইফুল্লাহ ও এনসিপি নেতা আলমগীর হোসাইন প্রমুখ।

বক্তারা বলেন, ভোটের পর বিএনপি জনগণের রায়কে উপেক্ষা করছে। জনগণকে সঙ্গে নিয়ে গণভোট বাস্তবায়নের পথে হাঁটবে বিরোধীদল। জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করা বৈধ আর জনগণের ভোটে সংস্কার হওয়াকে অবৈধ বলা—এ ধরনের দ্বিচারিতা বাংলাদেশের মানুষ সহ্য করবে না। গণভোটকে অবজ্ঞা করে জাতিকে অপমান করেছে বিএনপি। সরকার জনস্বার্থের বাইরে গেলে রাজপথ এবং সংসদ—সব জায়গাতেই প্রতিবাদ করা হবে।

Tag :
সর্বাধিক পঠিত

ঈদে খাসি ছাগলের জন্য গৃহবধুর মুখ পু’ড়ি’য়ে দিলেন শ্বশুর

গণভোটের রায় অমান্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে ১১ দলের বিক্ষোভ

আপডেট: ০৩:৩৯:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬