১২:০৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

রামগতিতে পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজা ও নগদ টাকাসহ এক যুবক গ্রেফতার

  • আপডেট: ০৯:৩৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • 24

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগতিতে মাদকবিরোধী এক বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও নগদ টাকাসহ এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (০৪ এপ্রিল) দুপুরে রামগতি পৌরসভার ০৫ নং ওয়ার্ডের শ্যামলগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামির নাম মোঃ শাওন (২০)। তিনি রামগতি পৌরসভার শ্যামলগ্রামের নুর আলমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগতি থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল শ্যামলগ্রামের জনৈক নুর আলমের বসতঘরে অভিযান চালায়। অভিযানকালে ওই ঘর থেকে ১ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ২,২০০ টাকা উদ্ধার করা হয়। এ সময় মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অপরাধে শাওনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় (মামলা নং-০৭, তারিখ-০৪/০৪/২৬) একটি মামলা রুজু করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে এবং মাদক কারবারিদের নির্মূল করতে পুলিশের এই কঠোর অবস্থান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। বর্তমানে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Tag :
সর্বাধিক পঠিত

মা হারালেন সাংবাদিক জহির উদ্দিন, লক্ষ্মীপুরে শোকের ছায়া

রামগতিতে পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজা ও নগদ টাকাসহ এক যুবক গ্রেফতার

আপডেট: ০৯:৩৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬