১১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলে যুক্ত হলেন লক্ষ্মীপুরের মনির আহম্মদ রাজন

  • আপডেট: ০৪:৫৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • 20

লক্ষ্মীপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল (চট্টগ্রাম বিভাগ) এর কমিটিতে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন লক্ষ্মীপুরের মনির আহম্মদ রাজন। বর্তমানে তিনি লক্ষ্মীপুর জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংগঠনের বিভাগীয় সূত্রে জানা গেছে, দলীয় কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে তাকে এ কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। দীর্ঘদিন ধরে শ্রমিক রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন এবং সাংগঠনিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাকে এ পদে মনোনীত করা হয়।
চট্টগ্রাম বিভাগীয় জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি এ.এম. নাজিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল বাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নবনির্বাচিত সদস্য মনির আহম্মদ রাজন বলেন, তার ওপর অর্পিত দায়িত্ব তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবেন এবং শ্রমিকদের অধিকার আদায়ে আরও সক্রিয় ভূমিকা রাখবেন।

Tag :
সর্বাধিক পঠিত

মা হারালেন সাংবাদিক জহির উদ্দিন, লক্ষ্মীপুরে শোকের ছায়া

চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলে যুক্ত হলেন লক্ষ্মীপুরের মনির আহম্মদ রাজন

আপডেট: ০৪:৫৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬