০৬:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

রায়পুরে ক্লাস চলাকালীন ছাদের ভিম ধসে ৫ ছাত্রী আহত

  • আপডেট: ১০:০২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • 47

নিজস্ব প্রতিবেদন : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ‘রায়পুর জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে’ ক্লাস চলাকালীন ছাদের পলেস্তারা ও ভিম ধসে ৫ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আজ দুপুর দেড়টার দিকে বিদ্যালয়টির একটি কক্ষে পাঠদান চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা সবাই ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তাদের মধ্যে তিনজনের নাম জানা গেছে নাদিয়া, ঋতু ও সামিয়া। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজ দুপুরেও ষষ্ঠ শ্রেণির কক্ষে ক্লাস চলছিল। দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে হঠাৎ বিকট শব্দে ছাদের একটি অংশ ও ভিমের পলেস্তারা খসে ছাত্রীদের ওপর পড়ে। এতে হুড়োহুড়ি শুরু হয় এবং বেঞ্চে বসে থাকা পাঁচ ছাত্রী মাথায় ও শরীরে প্রচণ্ড আঘাত পায়।

বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মান্নান পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ক্লাস চলাকালীন সময়ে হঠাৎ অনাকাঙ্ক্ষিতভাবে ছাদের ভিমের অংশ ধসে পড়ে। এতে আমাদের ৫ জন ছাত্রী আহত হয়েছে। আমরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।”

এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়লে অন্য শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিভাবকরা অভিযোগ করেছেন, বিদ্যালয়ের ভবনটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। জরাজীর্ণ অবস্থায় ক্লাস নেওয়ার কারণেই আজ এই দুর্ঘটনা ঘটেছে। তারা দ্রুত স্কুল ভবন সংস্কার বা নতুন ভবনের দাবি জানিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আহত শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে কয়েকজনের মাথায় আঘাত থাকায় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তারা বর্তমানে শঙ্কামুক্ত।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও শিক্ষা কর্মকর্তাদের অবহিত করা হয়েছে বলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে।

Tag :

লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ রক্ষাকালী মন্দিরে দুর্গাপূজা উদযাপন কমিটি গঠন

রায়পুরে ক্লাস চলাকালীন ছাদের ভিম ধসে ৫ ছাত্রী আহত

আপডেট: ১০:০২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬