বিজয়ের আলোর ডেস্ক:বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় স্কুলগুলোতে অনলাইন ও অফলাইন দুইভাবেই ক্লাস নেওয়ার পরিকল্পনা করেছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য সপ্তাহে ৬ দিন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম পরিচালনা করা হতে পারে।
বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় স্কুলগুলোতে অনলাইন ও অফলাইন দুইভাবেই ক্লাস নেওয়ার পরিকল্পনা করেছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য সপ্তাহে ৬ দিন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম পরিচালনা করা হতে পারে।
মঙ্গলবার (৩১ মার্চ) জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক বৈঠক শেষে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, দেশে জ্বালানি সাশ্রয়ে প্রধানমন্ত্রী নানা নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে এখন থেকে দেশের স্কুলগুলো পাঁচ দিনের পরিবর্তে সপ্তাহে ৬ দিন ক্লাস খোলা রেখে অন্তত তিন দিন অনলাইনে ক্লাস চালু রাখার চিন্তা রয়েছে। বিশেষ করে মেট্রোপলিটন এলাকাগুলোতে অনলাইন ভিত্তিক ক্লাস চালুর ব্যাপারে ৫৫ শতাংশ মানুষ একমত হয়েছে।
শিক্ষামন্ত্রী আরো বলেন, স্কুল আওয়ার আমরা ৬ দিন করছি। একইসঙ্গে আন্তর্জাতিক ফুয়েল ক্রাইসিসের কারণে, আমরা চিন্তা করছি অফলাইন ও অনলাইনে ক্লাস নেয়ার জন্য। আসবে এবং অনলাইনেও হবে। সেটা নিয়ে আমরা আলোচনা করছি। এগুলো আমরা বাস্তবায়ন করার জন্য কাজ করছি। ইতোমধ্যে আমি সার্ভে করেছি, ৫৫ শতাংশ মানুষ অনলেইনে ক্লাস হোক সেটা চায় কিন্তু কমপ্লিটলি অনলাইনে যদি যাওয়া হয় তাহলে আমরা আনসোশ্যাল হয়ে যাবো। সেটাও আমরা চিন্তা করছি, এটা শিক্ষাখাত।












