০১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

অতিরিক্ত ভাড়া ও তেল মজুদের দায়ে লক্ষ্মীপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট: ০২:৩৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • 19

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর সদর উপজেলায় জনস্বার্থ রক্ষা ও বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। আজ রবিবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা। অভিযানে তেল মজুত ও অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, দুপুরে শহরের ‘ফিরোজ আলম ফিলিং স্টেশন’-এ তল্লাশি চালায় ভ্রাম্যমাণ আদালত। সেখানে মজুত থাকা সত্ত্বেও গ্রাহকদের কাছে তেল নেই বলে মিথ্যা তথ্য প্রদান এবং ব্যবসার রেজিস্টার খাতা হালনাগাদ না রাখার অপরাধ প্রমাণিত হয়। এ সময় প্রতিষ্ঠানটিকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতটি লক্ষ্মীপুর বাস টার্মিনালে তদারকি শুরু করে। সেখানে বিভিন্ন যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দেখা যায়, সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এই অপরাধে ‘জোনাকি বাস সার্ভিস’কে ৬,০০০ টাকা এবং ‘ইকোনো বাস সার্ভিস’কে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা গণমাধ্যমকে বলেন, “পণ্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি এবং যাতায়াতের ক্ষেত্রে সাধারণ মানুষকে জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় দণ্ডনীয় অপরাধ। আজ তিনটি প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়েছে।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “জনসাধারণের অধিকার রক্ষা এবং ভোগান্তি লাঘবে জেলা প্রশাসনের এই ধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অসাধু ব্যবসায়ীদের জনস্বার্থে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।”

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগকে সাধারণ যাত্রী ও স্থানীয় বাসিন্দারা সাধুবাদ জানিয়েছেন।

Tag :
সর্বাধিক পঠিত

মেঘনায় জাটকা শিকারে ১১ জেলে আটক করেছে টাস্কফোর্স

অতিরিক্ত ভাড়া ও তেল মজুদের দায়ে লক্ষ্মীপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট: ০২:৩৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬