০৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

ধানের শীষের বিজয় উপলক্ষে লক্ষ্মীপুরে মিলাদ ও দোয়া মাহফিল

  • আপডেট: ০৯:১৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • 19

Oplus_16908288

লক্ষ্মীপুর প্রতিনিধি: দেশব্যাপী ‘ধানের শীষ’-এর বিজয় উপলক্ষে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়ের জন্য লক্ষ্মীপুরে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আজ শুক্রবার বাদ জুম্মা শহরের চকবাজার জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

নবনির্বাচিত সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি–এর উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় মুসল্লিরা অংশ নেন। অনুষ্ঠানে দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, জনগণের রায়ে অর্জিত এই বিজয়ের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় এবং দেশ ও জাতির কল্যাণ কামনাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে নবনির্বাচিত সংসদ সদস্য অঙ্গীকারবদ্ধ।

অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন মুসল্লি বলেন, নির্বাচনের পর এমন দোয়া মাহফিল ইতিবাচক বার্তা দেয়। তারা দেশব্যাপী শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

দোয়া ও মিলাদ পরিচালনা করেন স্থানীয় খতিব। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

Tag :

ধানের শীষের বিজয় উপলক্ষে লক্ষ্মীপুরে মিলাদ ও দোয়া মাহফিল

ধানের শীষের বিজয় উপলক্ষে লক্ষ্মীপুরে মিলাদ ও দোয়া মাহফিল

আপডেট: ০৯:১৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬