রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন পাটওয়ারী রামগঞ্জ উপজেলার ২নং নোয়াগাঁও ইউনিয়নে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১২টায় নোয়াগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাউধেরখীল এলাকায় আয়োজিত গণসংযোগ কর্মসূচিতে তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি হাতপাখা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণমূলক রাজনীতির লক্ষ্য তুলে ধরেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি নোয়াগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে অংশ নেন। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তিনি রামগঞ্জকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা সহ-সভাপতি মুহাম্মাদ মামুনুর রশীদ, ২নং নোয়াগাঁও ইউনিয়ন সভাপতি শামছুল ইসলাম ভুঁইয়া, ইউনিয়ন সেক্রেটারি আব্দুর রহিমসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
কর্মসূচিতে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ইতিবাচক সাড়া গণসংযোগকে প্রাণবন্ত করে তোলে।
শিরোনাম:
রামগঞ্জে নোয়াগাঁও ইউনিয়নে হাতপাখা প্রতীকের প্রার্থীর গণসংযোগ
Tag :









