রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন পাটওয়ারীর সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় রামগঞ্জ পৌর শিশু পার্কে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।
হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় কেন্দ্র ও লক্ষ্মীপুর জেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জনসভায় রামগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
বিকাল ৩টা থেকে শুরু হওয়া জনসভাটি পৌর শিশু পার্ক কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জনসভার ব্যাপক জনসমাগমে আশপাশের সড়কেও জনস্রোত নেমে আসে।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনপ্রিয় ইসলামিক স্কলার মুফতি রেজাউল করীম আবরার, বিশিষ্ট দাঈ ও ইসলামিক স্কলার মুফতি হাবিবুর রহমান মিসবাহ এবং জনসভা বাস্তবায়ন ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুফতি শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা সভাপতি ও লক্ষ্মীপুর-৩ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব অনারারী ক্যাপ্টেন (অব.) মো. ইব্রাহীম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সাইফুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মাদ ইমরান হোসাইন নূরসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
শিরোনাম:
রামগঞ্জে হাতপাখার পক্ষে পীর সাহেব চরমোনাইয়ের নির্বাচনী জনসভায় জনস্রোত
Tag :









