রামগঞ্জ (লক্ষ্মীপুর):
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই-এর শুভাগমন উপলক্ষে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন পাটওয়ারীর সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে।
আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার বিকাল ৩টায় রামগঞ্জ পৌর শিশু পার্কে এই জনসভা অনুষ্ঠিত হবে।
জনসভাকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ১২টায় জনসভার মাঠ ও মঞ্চ পরিদর্শন করেন আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন পাটওয়ারী। এ সময় তিনি সার্বিক প্রস্তুতি, মঞ্চ নির্মাণ, মাঠ ব্যবস্থাপনা ও শৃঙ্খলা রক্ষার বিভিন্ন দিক তদারকি করেন এবং সংশ্লিষ্ট নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে তিনি বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রামগঞ্জবাসী ইনশাআল্লাহ হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ন্যায়, সততা ও জনকল্যাণের রাজনীতিকে বিজয়ী করবে। এই নির্বাচন হবে দুর্নীতিমুক্ত ও মানবিক রাজনীতির পক্ষে গণরায়।” তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে জনসভা সফল করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা সহ-সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন, জেলা সেক্রেটারি মাওলানা জহির উদ্দিন, রামগঞ্জ উপজেলা সহ-সভাপতি মামুনুর রশিদ, রামগঞ্জ পৌর সভাপতি হাজী মোহাম্মদ মহসিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, পীর সাহেব চরমোনাই-এর শুভাগমন ও আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন পাটওয়ারীর নেতৃত্বে রামগঞ্জে হাতপাখা প্রতীকের পক্ষে গণসমর্থন আরও সুসংহত হবে। তারা আশা প্রকাশ করেন, এই জনসভা নির্বাচনী মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শিরোনাম:
লক্ষ্মীপুরের রামগঞ্জে পীর সাহেব চরমোনাই-এর আগমন উপলক্ষে নির্বাচনী জনসভার প্রস্তুতি পরিদর্শন
Tag :









