০৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

লক্ষ্মীপুরের রামগঞ্জে হাত পাখার গণজোয়ার: চণ্ডিপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে গণসংযোগে ব্যাপক সাড়া

  • আপডেট: ১২:৩৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • 9

Oplus_16908288

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন পাটওয়ারীর পক্ষে গণসংযোগ কার্যক্রম অব্যাহত রয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে রামগঞ্জ উপজেলার ৫নং চণ্ডিপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ভোটার টু ভোটার গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং হাতপাখা প্রতীকের পক্ষে ভোট চান।
গণসংযোগকালে জাকির হোসেন পাটওয়ারীর শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সমাজসেবামূলক কার্যক্রম তুলে ধরা হয়। এতে সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
স্থানীয়রা জানান, তিনি দীর্ঘদিন ধরে রামগঞ্জের মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন, যা তাকে অন্য প্রার্থীদের থেকে আলাদা করেছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার প্রচার সম্পাদক মুহাম্মাদ মেহেরাজ হোসেন, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা ইউসুফসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, রামগঞ্জজুড়ে হাতপাখার গণজোয়ার সৃষ্টি হয়েছে। আসন্ন নির্বাচনে সাধারণ মানুষ ন্যায় ও জনকল্যাণের পক্ষে ভোট দেবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

ভোলাকোট ইউনিয়নে হাতপাখা প্রার্থী জাকির পাটওয়ারীর নির্বাচনী প্রচারণা

লক্ষ্মীপুরের রামগঞ্জে হাত পাখার গণজোয়ার: চণ্ডিপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে গণসংযোগে ব্যাপক সাড়া

আপডেট: ১২:৩৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬