০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

লক্ষ্মীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: আটক-১

  • আপডেট: ০৬:৩৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • 13

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

সোমবার (১৩ জানুয়ারি, ২০২৫ খ্রি.) লক্ষ্মীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক জনাব সানোয়ার হোসেনের নেতৃত্বে একটি বিশেষ দল লক্ষ্মীপুর সদর থানাধীন পৌরসভা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ইয়াবা সেবন ও সংরক্ষণের অপরাধে মোঃ জসিম উদ্দিন শাহীন (৪২) নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাইদুজ্জামান খান। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী আসামিকে কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেন।

মোঃ জসিম উদ্দিন শাহীন (৪২), পিতা: মোঃ তসলিম উদ্দিন, মাতা: পারভীন বেগম। তিনি লক্ষ্মীপুর পৌরসভার ০১ নং ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গড়তে জেলাজুড়ে তাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

ভোলাকোট ইউনিয়নে হাতপাখা প্রার্থী জাকির পাটওয়ারীর নির্বাচনী প্রচারণা

লক্ষ্মীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: আটক-১

আপডেট: ০৬:৩৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬