লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে দোকানে ঢুকে আনোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনার মূল আসামীকে ইউসুফ আলীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
বুধবার (২৬ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাব-১১ কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু।
প্রেস ব্রিফিংয়েয়ে জানানো হয়, রামগঞ্জে বাকী দেয়ায় অস্বীকৃতী জানানোয় ব্যবসায়ী আনোয়ারেরর সাথে অভিযুক্ত ইউছুফ বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে দোকানের ভেতরের দিকে ইউছুফ তাকে ডেকে নিয়ে যায়। সেখানেই ধারালো অস্ত্র দিয়ে বুকে ও পেটে আঘাত করে। পরে ইউছুফ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় আনোয়ারের স্ত্রী ফারজানা আক্তার সাথী বাদী হয়ে একজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন।
র্যাব-১১ গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান নিশ্চিত হয়ে ঢাকার নিকুঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে মূল আসামী ইউসুফকে গ্রেফতার করে।
পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য তাকে রামগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
পরিবার ও স্থানীয়দের অভিযোগ দাবিকৃত চাঁদা না দেওয়ায় হত্যাকাণ্ডটি ঘটেছিলো? যা নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ হয়েছিলো। সেবিষয়ে কোন উত্তর দেয়নি র্যাব। তবে, আসামীকে গ্রেফতার করা হয়েছে। পর্যায়ক্রমে সকল তথ্য বের করা হবে।









