০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

৪২ বছরের নিরলস সেবক রুহুল আমিন চৌকিদার এখন মৃত্যুশয্যায়

  • আপডেট: ০৩:৩২:২২ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • 61

বিজয়ের আলো ডেস্ক:
চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের বাসিন্দা রুহুল আমিন চৌকিদার (গ্রাম পুলিশ) একসময় ছিলেন ইউনিয়নের মানুষের আস্থা ও নির্ভরতার প্রতীক। দীর্ঘ ৪০ থেকে ৪২ বছর তিনি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদে চৌকিদার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এলাকায় কোনো ছোট-বড় ঘটনা, সামাজিক সমস্যা কিংবা জরুরি মুহূর্তে প্রথম উপস্থিত হতেন তিনিই। দিনে-রাতে, ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ইউনিয়নের নিরাপত্তা নিশ্চিত করতে যারা ছুটে যেতেন, রুহুল আমিন চৌকিদার ছিলেন তাদের অগ্রভাগে।

কিন্তু আজ সেই মানুষটিই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। প্রায় এক বছর আগে তিনি স্ট্রোকজনিত কারণে প্যারালাইসিসে আক্রান্ত হন। বর্তমানে তিনি নিজ বাড়িতে শয্যাশায়ী অবস্থায় আছেন।

সন্তানসন্ততি ও পরিবারের সদস্যরা তাঁর সেবা করে যাচ্ছেন, কিন্তু দীর্ঘ রোগভোগ তাঁকে শারীরিক ও মানসিকভাবে ভেঙে দিয়েছে।

এ অবস্থায় রুহুল আমিন চৌকিদার ও তার পরিবার চন্দ্রগঞ্জ ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়ার আবেদন জানিয়েছেন—আল্লাহ যেন তাঁকে দ্রুত আরোগ্য দান করেন এবং সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে আনেন।

পশ্চিম লতিফপুরসহ পুরো ইউনিয়নে তার দীর্ঘ সেবার স্মৃতি এখনও সবার হৃদয়ে জেগে আছে। একজন সৎ ও কর্তব্যপরায়ণ চৌকিদার হিসেবে তার অবদান কখনও ভুলে যাওয়ার নয়।

Tag :

ভোলাকোট ইউনিয়নে হাতপাখা প্রার্থী জাকির পাটওয়ারীর নির্বাচনী প্রচারণা

৪২ বছরের নিরলস সেবক রুহুল আমিন চৌকিদার এখন মৃত্যুশয্যায়

আপডেট: ০৩:৩২:২২ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫