১২:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

বেগমগঞ্জে মোসলেউদ্দিন হত্যা: প্রকৃত আসামিদের গ্রেফতারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন

  • আপডেট: ০৩:৫১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • 34

বিজয়ের আলো ডেস্ক:
বেগমগঞ্জে মোসলেউদ্দিন হত্যার বিচার ও প্রকৃত আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের মা মোফাশ্বেরা বেগম। এসময় তিনি নির্দোষ কাউকে হয়রানি না করার আহ্বান জানান।
চৌমুহনী প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোফাশ্বেরা বেগম বলেন, ২০২২ সালে আমার মেয়ের জামাই তৈয়ব আলী আওয়ামী লীগ সভাপতি আরিফের হয়ে ভোট করেন। অন্যদিকে সবুজ আওয়ামী লীগের সেক্রেটারি নুরুল হুদা খোকনের হয়ে ভোট করেন। এ বিষয়কে কেন্দ্র করে সবুজের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে ২০২৪ সালের ১ জুলাই রাতে আমার ছেলে মোসলেউদ্দিনকে নির্মমভাবে হত্যা করা হয়।
তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর দায়ের করা মামলায় ভুলক্রমে স্থানীয় এক সাংবাদিকের নাম অন্তর্ভুক্ত হয়েছে। তিনি বলেন, সাংবাদিক আলাউদ্দিন একজন সৎ ও ভালো মানুষ। ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তাই তাকে মামলার চার্জশিট থেকে অব্যাহতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে মোফাশ্বেরা বেগম প্রকৃত আসামিদের নাম উল্লেখ করে বলেন, কোয়ারিয়ার সবুজ ও আবদুল, মহরমবাড়ীর লিটন ও মামুন, গান্ধীগোবাড়ির রবিন, বানিয়াবাড়ির হৃদয়, এবাদউল্যা ব্যাপারীবাড়ির মামুন, খাঁনপুরের নুরুল হুদা খোকন, কোয়ারিয়ার শাকিল ও রবিন এ হত্যাকাণ্ডে জড়িত।
তিনি দ্রুত এসব আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Tag :

ভোলাকোট ইউনিয়নে হাতপাখা প্রার্থী জাকির পাটওয়ারীর নির্বাচনী প্রচারণা

বেগমগঞ্জে মোসলেউদ্দিন হত্যা: প্রকৃত আসামিদের গ্রেফতারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন

আপডেট: ০৩:৫১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫