১১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

লক্ষ্মীপুরে নকল পণ্য সরবরাহ করায় ২ লক্ষ টাকা জরিমানা

  • আপডেট: ১০:১৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • 45

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে নকল পণ্য সরবরাহ করায় মেসার্স গোপাল কৃষ্ণ বণিক নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে সড়ক ও জনপথ বিভাগ সংলগ্ন সমসেরাবাদ এলাকায় প্রতিষ্ঠানটিতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এ অভিযান চালায়।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশের নেতৃত্বে যৌথবাহিনীর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী ও কমলনগর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ রিয়াজ উদ্দিন উপস্থিত ছিলেন।
অভি দাশ বলেন, নকল পণ্য সরবরাহ করায় নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ২৬ এবং ৩২ (ক) ধারা অনুযায়ী মেসার্স কৃষ্ণ বণিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রথমবার এ প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এজন্য তাদেরকে সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে।

Tag :
সর্বাধিক পঠিত

ধানের শীষের বিজয় উপলক্ষে লক্ষ্মীপুরে মিলাদ ও দোয়া মাহফিল

লক্ষ্মীপুরে নকল পণ্য সরবরাহ করায় ২ লক্ষ টাকা জরিমানা

আপডেট: ১০:১৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫