১০:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

লক্ষ্মীপুরে পিকআপ-অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ১

  • আপডেট: ১২:৫০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • 85

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে পিকআপ গাড়ির সাথে ব্যাটারি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে রাকিব (২৮) নামে একজন নিহত হয়েছে। 

বুধবার (২৩ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর-মজুচৌধুরীর হাট সড়কের নতুন মহিলা কলেজ সংলগ্ন জনকল্যাণ মেড় এলাকায় এ ঘটনা ঘটে। এসময় তসলিম (৩২) নামে একজন আহত হয়। তাকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

নিহত রাকিব পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের অদুমিয়ার ছেলে এবং আহত তসলিম ৪ নম্বর ওয়ার্ডের আতর আলীর ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, জনকল্যাণ সড়ক থেকে একটি ব্যাটারী চালিত অটোরিকশা মজুচৌধুরীর হাট সড়কে উঠে। এসময় বাসটার্মিনাল থেকে ছেড়ে আসা মজুচৌধুরীর হাট মুখী একটি পিক-আপ গাড়ি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশার যাত্রী রাকিব ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় তসলিম নামে আরেক যাত্রী। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছে। পিক-আপ গাড়িটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। 

Tag :
সর্বাধিক পঠিত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ১৭ লাখ টাকার গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

লক্ষ্মীপুরে পিকআপ-অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আপডেট: ১২:৫০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫