১১:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

লক্ষ্মীপুর জেলা যুবদলের ২ সদস্যের কমিটি ঘোষণা

  • আপডেট: ০২:৩২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • 50

Oplus_16777216

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর জেলা যুবদলের দুই সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। আবদুল আলীম হুমায়ুনকে সভাপতি ও রশিদুল হাসান লিংকনকে সাধারণ সম্পাদক করে জেলা যুবদলের কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গতকাল সোমবার রাতে কেন্দ্রীয় যুবদলের ফেসবুক এই সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন লক্ষ্মীপুর জেলা যুবদলের দুই সদস্যের এই কমিটি অনুমোদন দেন। আগামী ১ মাসের মধ্যে ১৫১ সদস্য জেলা কমিটি গঠন করে কেন্দ্রীয় যুবদলের কাছে জমা দিতে নির্দেশনা দেওয়া হয়।

এর আগে আবদুল আলীম হুমায়ন জেলা যুবদলের সাধারণ সম্পাদক এবং রশিদুল হাসান লিংকন সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন। সম্প্রতি পৌর বিএনপির সভাপতি প্রার্থী হতে জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন পদত্যাগ করার কয়েক দিনের মাথায় জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দুই সদস্য কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটিকে অভিনন্দন জানিয়েছে বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপি আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু ও যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান। এছাড়া জেলা বিএনপি নেতা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপীসহ নেতা-কর্মীরা। এদিকে বিকেলে নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে যুবদলের পক্ষ থেকে আনন্দ মিছিল শোভাযাত্রা করার কথা রয়েছে।
নবগঠিত কমিরি সভাপতি আবদুল আলীম হুমায়ুন বলেন, আগামী ১ মাসের মধ্যে জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। ত্যাগী, স্বৈরাচার শেখ হাসিনার পতনে মাঠে আন্দোলন সংগ্রামে যেসব নেতা-কর্মী ছিলেন, তাদের মূল্যায়ন করা হবে। পাশাপাশি অতীতের মতো আগামীতেও জেলা যুবদল সকল পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

Tag :

লক্ষ্মীপুর পৌরসভার ৪র্থ শ্রেণির কর্মচারীদের মাঝে ইউনিফর্ম বিতরণ

লক্ষ্মীপুর জেলা যুবদলের ২ সদস্যের কমিটি ঘোষণা

আপডেট: ০২:৩২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫