১১:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

চন্দ্রগঞ্জ বিএনপির কাউন্সিল নির্বাচনে সভাপতি কবির,সম্পাদক -সবুজ, সাংগঠনিক কাশেম

  • আপডেট: ১১:৩১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • 66

নিজস্ব প্রতিনিধি :
ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে লক্ষ্মীপুর সদর উপজেলাধীন ১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কাউন্সিল -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।

সভাপতি মো: হুমায়ুন কবির(১৭৪), সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সবুজ(৩২২) ও সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম (১৮৯) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার ২৭ জুন চন্দ্রগঞ্জ ইউনিয়নের প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে দিনভর অনুষ্ঠিত কাউন্সিলে পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও রিটার্নিং কর্মকর্তা চন্দ্রগঞ্জ থানা বিএনপি নির্বাচন পরিচালনা কমিটি, এড.হাফিজুর রহমান।

আরও উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, আবদুল হান্নান ভূইয়া সি.সহ-সভাপতি লক্ষ্মীপুর জেলা শ্রমিকদল।

ফলাফল ঘোষণা করেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক এম বেল্লাল হোসেন।

মিডিয়ার সাথে আলাপ কালে বিএনপির থানা শীর্ষ নেতারা বলেন, দলীয় গনতন্ত্র চর্চা ও জাতীয় পর্যায়ে গনতন্ত্রের ধারাকে অব্যাহত রাখার জন্য আমাদের এই রাজনৈতিক কর্মসূচি।
এতে করে সকল দলীয় গনতান্ত্রিক প্রক্রিয়ায় নিজেদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা সহজ হবে।

উল্লখ্য তিন পদের বিপরীতে প্রার্থী ছিলেন ১২ জন।

Tag :

লক্ষ্মীপুর পৌরসভার ৪র্থ শ্রেণির কর্মচারীদের মাঝে ইউনিফর্ম বিতরণ

চন্দ্রগঞ্জ বিএনপির কাউন্সিল নির্বাচনে সভাপতি কবির,সম্পাদক -সবুজ, সাংগঠনিক কাশেম

আপডেট: ১১:৩১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫