০১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

চন্দ্রগঞ্জে পিতার হাতে কন্যা ধর্ষণ : অভিযুক্ত গ্রেফতার

  • আপডেট: ১০:১২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • 49

Oplus_16908288

লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পিতার নৃশংস কর্মকাণ্ডে স্তম্ভিত হয়ে পড়েছে গোটা এলাকা। নিজের কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে মোঃ নুরুল হক (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এই হৃদয়বিদারক ঘটনা এলাকায় চরম ক্ষোভ ও নিন্দার সৃষ্টি করেছে।
চন্দ্রগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গত ১১ জুন দিবাগত রাত আনুমানিক ২টার দিকে দিঘলী ইউনিয়নের রমাপুর এলাকার নিজ বসতঘরে নিজের মেয়েকে ধর্ষণ করেন অভিযুক্ত মোঃ নুরুল হক। বিষয়টি জানাজানি হলে ১৭ই জুন মেয়ের মা বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলা দায়েরের পরপরই লক্ষ্মীপুরের পুলিশ সুপার মোঃ আকতার হোসেনের নির্দেশনায় এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হকের তত্ত্বাবধানে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুল আজীমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত নুরুল হককে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মোঃ নুরুল হক (৪২), লক্ষ্মীপুর সদর উপজেলার ১৩নং দিঘলী ইউনিয়নের রমাপুর (নাছিরের বাড়ি) এলাকার বাসিন্দা এবং আবদুল হাশিমের ছেলে।
ঘটনার বিষয়ে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুল আজীম বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করেছি। আইনগত প্রক্রিয়া অনুযায়ী তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :

লক্ষ্মীপুর পৌরসভার ৪র্থ শ্রেণির কর্মচারীদের মাঝে ইউনিফর্ম বিতরণ

চন্দ্রগঞ্জে পিতার হাতে কন্যা ধর্ষণ : অভিযুক্ত গ্রেফতার

আপডেট: ১০:১২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫