০১:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

কমলনগরে উন্মুক্ত মানবিক সংগঠনের মানবতার হাতছানি

  • আপডেট: ০৬:৪৩:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • 45

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
“মানবতার জন্য এগিয়ে চলা”—এই মূলমন্ত্রে বিশ্বাসী কিছু তরুণের উদ্যোগে গড়ে উঠেছে একটি ব্যতিক্রমধর্মী স্বেচ্ছাসেবী সংগঠন ‘উন্মুক্ত মানবিক সংগঠন’। সম্পূর্ণ অরাজনৈতিক এই সংগঠনটি যাত্রা শুরু করে ২০২৩ সালের ২৪ মার্চ, লক্ষ্মীপুর জেলার কমলনগরের ৯ নং তোরাবগঞ্জ ইউনিয়নে। সংগঠনটির প্রতিষ্ঠাতা ইয়াসিন আরাফাত ও মোহাম্মদ শরীফ।

শুরুর দিকে ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে মানবিক কার্যক্রম শুরু করে সংগঠনটি। এরপর থেকে স্থানীয় দরিদ্র, অসহায় ও দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে একের পর এক মানবিক উদ্যোগ নিয়ে প্রশংসা কুড়িয়েছে।

উল্লেখযোগ্য কার্যক্রমসমূহ:
শীতার্তদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ
রমজানে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
ঈদ উপলক্ষে দরিদ্র পরিবারে উপহার প্রদান
এতিম শিশুদের জন্য শুকনো খাবার বিতরণ
পথচারীদের মাঝে শরবত বিতরণ
অসহায় নারীর বিয়েতে আর্থিক সহায়তা
একটি মসজিদ নির্মাণে অর্থ অনুদান
২০২৪ সালের বন্যায় দুর্গত এলাকায় খাদ্য, ওষুধ ও ত্রাণ বিতরণ
দুর্ঘটনায় আহত ও অসুস্থ মানুষের পাশে সহযোগিতা

সংগঠনটি বর্তমানে ২২ সদস্যবিশিষ্ট একটি কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠাতা ইয়াসিন আরাফাতের নেতৃত্বে সক্রিয় সদস্যরা নীরবে-নিভৃতে সামাজিক কল্যাণমূলক কাজে অংশ নিচ্ছেন।

ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে: বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজন,বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা কার্যক্রম,শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক প্রোগ্রাম

সংগঠনের এক সদস্য বলেন,“আমাদের মূল লক্ষ্য অসহায় মানুষের পাশে দাঁড়ানো। মানুষ আমাদের নাম না জানলেও সমস্যা নেই, কিন্তু আমাদের কাজ যেন মানুষ মনে রাখে। মানবতার খাতিরে সবাইকে পাশে চাই।”
স্থানীয়দের মতে, কমলনগরের এই মানবিক সংগঠনটি সমাজে ইতিবাচক পরিবর্তনের সূচনা করেছে। তারা আশাবাদী—উন্মুক্ত মানবিক সংগঠনের মতো উদ্যোগ সমাজে আরও বিস্তৃত হবে এবং তরুণ প্রজন্ম সমাজসেবায় উৎসাহিত হবে।

Tag :

লক্ষ্মীপুর পৌরসভার ৪র্থ শ্রেণির কর্মচারীদের মাঝে ইউনিফর্ম বিতরণ

কমলনগরে উন্মুক্ত মানবিক সংগঠনের মানবতার হাতছানি

আপডেট: ০৬:৪৩:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫