নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি’র আয়োজনে শুক্রবার (৩০ মে) বাদ আসর শহরের চকবাজার জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, লক্ষ্মীপুর পৌর বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান লিটন, সদস্য সচিব অধ্যাপক নিজাম উদ্দিন, সদর পূর্ব বিএনপির আহবায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ উপস্থিত ছিলেন। আরও ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, দপ্তর সম্পাদক সামছুল আহসান মামুন, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবীর স্বপন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্ল্যা আল মামুনসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শিরোনাম:
লক্ষ্মীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ
Tag :










