নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন ১৮নং কুশাখালী ইউনিয়ন যুবদলের উদ্যোগে সদস্য ফরম বিতরণ ও প্রতিনিধি সভা সোমবার বিকেলে (২৬মে)অনুষ্ঠিত হয়েছে। জমকালো এই আয়োজনে নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতি অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে।
প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটন। তিনি তাঁর বক্তব্যে যুবদলকে সংগঠনের প্রাণ উল্লেখ করে বলেন, “সততা, আদর্শ ও দলীয় শৃঙ্খলা বজায় রেখে সবাইকে আগামী আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহবায়ক এ কে এম শরিফ উদ্দিন পাটোয়ারী, কুশাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নাছির উদ্দিন এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কাশেম।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চন্দ্রগঞ্জ থানা যুবদলের আহবায়ক এম এনায়েত উল্যাহ। তিনি তৃণমূল পর্যায়ে যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন কুশাখালী ইউনিয়ন যুবদলের সভাপতি ফয়েজ আহমেদ ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রশিদ।
এছাড়াও স্থানীয় যুবদল নেতৃবৃন্দ, ওয়ার্ড পর্যায়ের প্রতিনিধি এবং দলীয় কর্মীবৃন্দের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি একটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। বক্তারা আগামীর রাজনৈতিক কর্মসূচিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।










