১১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হাসপাতালে

  • আপডেট: ০৪:৫১:০০ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • 81
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে সালেহ আহাম্মদ ও তার স্ত্রী পারুল বেগমকে কুপিয়ে জখম করা হয়েছে। তারা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (২৫ মে) সকালে সদর উপজেলার পার্বতিনগর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সালেহ তার বড় ভাই সৈয়দ আহাম্মদের বিরুদ্ধে এ অভিযোগ করেন। সালেহ আহাম্মদ জানান, ১০ বছর ধরে সালেহ আহাম্মদ ও তার বড় ভাই সৈয়দ আহাম্মদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছে। বড় ভাইয়ের কাছ থেকে তিনি ২ শতাংশ জমি ক্রয় করেন। কিন্তু সৈয়দ আহাম্মদ তাকে ওই জমি দখল দিচ্ছেন না। উল্টো বিরোধকৃত জমির পাশে সৈয়দ বাঁশ গাছ রোপন করে ঝগড়া সৃষ্টি করছেন। এছাড়া ওই জমি থেকে নারিকেল-সুপারি নিয়ে যায় সৈয়দ। ঘটনার সময় বিরোধী জমি থেকে বাঁশ কাটতে গেলে পারুলকে মারধর করেন সৈয়দ। এতে বাধা দিলে সালেহর ওপরও হামলা চালানো হয়। একপর্যায়ে দুইজনকেই কুপিয়ে আহত করে সৈয়দ ও তার ছেলেরা। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
বক্তব্য জানতে সৈয়দ আহাম্মদের মোবাইলফোনে একাধিকবার কল দিলেও সংযোগ পাওয়া যায়নি। তবে তার ছেলে সাগর ও বাবু জানায়, সালেহ আহাম্মদের সঙ্গে জমি নিয়ে তাদের বিরোধ রয়েছে। তবে ঘটনার সঙ্গে তারা জড়িত নয়।
পার্বতিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহিদুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। দু’পক্ষের জমির বিরোধ নিয়ে কয়েকবার সালিশ বৈঠক হয়। কিন্তু মীমাংসা করা যায়নি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, আহত অবস্থায় সালেহ আহাম্মদ ও তার স্ত্রী থানা এসেছে। চিকিৎসা শেষে তাদেরকে লিখিত অভিযোগ দিতে পরামর্শ দেওয়া হয়। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 
Tag :
সর্বাধিক পঠিত

মা হারালেন সাংবাদিক জহির উদ্দিন, লক্ষ্মীপুরে শোকের ছায়া

লক্ষ্মীপুরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হাসপাতালে

আপডেট: ০৪:৫১:০০ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫