চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর), ২৪ মে:
আসন্ন ১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড (পশ্চিম লতিফপুর) বিএনপির সভাপতি পদে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন তৃণমূল বিএনপির পরিচ্ছন্ন ও স্বচ্ছ রাজনীতিবিদ ইব্রাহিম খলিল।
দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত থাকা ইব্রাহিম খলিল স্থানীয় নেতাকর্মীদের আস্থা ও ভালোবাসা অর্জন করে চলেছেন। এলাকাবাসীর দাবি, একজন দায়িত্বশীল, পরিশ্রমী এবং সংগঠক হিসেবে তিনি ইতোমধ্যে প্রমাণ দিয়েছেন যে, তিনি ওয়ার্ডকে সঠিক নেতৃত্ব দিতে সক্ষম।
তৃণমূল বিএনপির নেতাকর্মীরা মনে করেন, ইব্রাহিম খলিল বিজয়ী হলে পশ্চিম লতিফপুর ওয়ার্ডে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং দলীয় ঐক্য সুদৃঢ় হবে। নির্বাচনে তিনি প্রতীক হিসেবে পেয়েছেন ‘ছাতা’ (☂️)।
এ উপলক্ষে ইব্রাহিম খলিল বলেন, “আমি আজীবন দলের প্রতি অনুগত ছিলাম, আছি এবং থাকব। জনগণের সেবা করার ব্রত নিয়েই আমি এ নির্বাচনে অংশ নিচ্ছি। আমি সবার দোয়া ও মূল্যবান ভোট প্রত্যাশা করছি।”
স্থানীয় পর্যায়ে ইতোমধ্যেই তার পক্ষে গণসংযোগ ও প্রচারণা শুরু হয়েছে। নেতাকর্মীরা জানান, জনগণের অকুণ্ঠ সমর্থন থাকলে ইব্রাহিম খলিল সহজেই বিজয়ী হবেন এবং নতুন দিগন্তের সূচনা করবেন।










