লক্ষ্মীপুর প্রতিনিধি:
বিএনপি’র যুগ্ম মহা সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘সামনের দিনগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্তপূর্ণ। এ দিনগুলিতে আমাদের আরও ত্যাগ স্বীকার করতে হবে, আগেও আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি, আমাদের লড়াই সংগ্রাম কিন্তু এখনো শেষ হয়নি। আমরা মনে করছি দেশ গড়তে হলে সবাইকে নিয়ে দেশ গড়তে হবে। কাঙ্খিত লক্ষে পৌছাতে হলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
সোমবার বিকেল ৩ টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ রাজিবপুর ইসলামমিয়া দাখিল মাদ্রাসায় ১ নং ওয়ার্ড বিএনপির প্রতিনিধি নির্বাচন সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এ্যানি।
তিনি আরও বলেন, আমরা শাহবাগ ও যমুনায় কিছু স্লোগান লক্ষ্য করেছি, ‘স্বল্প সংখ্যক লোকের সেই স্লোগান আমাদের ব্যাতীত করেছে, মনে দাগ কেটেছে। শাহবাগ ও যমুনায় নিয়মতান্ত্রিক আন্দোলন হতে পারতো, কিন্তু সেই শাহবাগে যদি জাতীয় সঙ্গিত গাওয়ার ক্ষেত্রে বাধা আসে, বিএনপিকে নিয়ে কেউ কেউ ভূয়া ভূয়া শ্লোগান দেয়, গোলাম আজমের বাংলায় এসব কথা বলে তা কিন্তু হয়না।’ তিনি বলেন, ‘আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করেছি, কিন্তু কেন কি কারণে শাহবাগে কারো কারো উপস্থিতিতে এধরণে স্লোগান দেয়া হয়েছে, তারা আসলে কি চায়, কাদের মধ্যে দেশপ্রেম আছে সেটি বিচার বিশ্লেষনের সময় কিন্তু এখন। তাদের শুভ বুদ্ধি উদয় হওয়ার প্রয়োজন বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।’
এ্যানি আরও বলেন, ‘দেশের জন্য লড়াই সংগ্রাম করবো, গণতন্ত্র আমাদের প্রতিষ্টিত করতেই হবে। জনগণের সরকার আমাদের প্রয়োজন। কারণ জনগণের সরকারেই আস্থা বিশ^াস ও স্থিতিশীলতা। বিএনপি গণতন্ত্রে বিশ^াসী দল, বিএনপির মধ্যে কোন ফ্যাসিবাদ, সৈরাচারী শাসন ও কর্তৃত্ববাদী শাসন ছিলনা, তাই এখনো সময় আছে আসুন আমরা সবাই দেশ গঠনে ঐক্যবদ্ধ থাকি।’
এসময় অন্যান্যের মধ্যে আরও ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূইয়া, মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, এমরান হোসেন প্রমুখ।
শিরোনাম:
দেশের জন্য লড়াই সংগ্রাম করবো, গণতন্ত্র আমাদের প্রতিষ্টিত করতেই হবে — শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
Tag :










