১০:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

২৭ দিনেও পরিচয় মেলেনি কুড়িয়ে পাওয়া সেই নবজাতকের, ঠাঁই হলো শিশু নিবাসে

  • আপডেট: ০৩:৩৮:২০ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • 97

বিজয়ের আলোর ডেস্ক:
লক্ষ্মীপুরে রাস্তার পাশে পড়ে থাকা সেই নবজাতক শিশুটির ২৭ দিনেও পরিচয় মেলেনি। এতে বুধবার (৭ মে) সকালে রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের শিশু নিবাসে পুলিশ পাহারায় তাকে পাঠানো হয়েছে।

এর আগে ১১ এপ্রিল রাতে শিশুটিকে লক্ষ্মীপুর পৌর শহরের মিয়া রাস্তার মাথা এলাকার রাস্তা থেকে উদ্ধার করা হয়। এরপর থেকে সে সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল। শিশুটিকে প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে পাঠানোর সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরুপ পাল, শিশু রোগ বিশেষজ্ঞ ডা. ইসমাইল হোসেন ও সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরীফ হোসেন প্রমুখ।

উদ্ধারের পর সদর হাসপাতালের এক নারী জানান, ঘটনার দিন শিশুটি সদর হাসপাতালে জন্ম নিয়েছে। তার পাশের বেডেই মাসহ শিশুটি ছিল। সন্ধ্যার পর থেকে আর তাদের দেখা যায়নি। শিশুটিকে প্রথম থেকেই শারীরিকভাবে অসুস্থ দেখা গেছে। প্রসূতির কাছ থেকে তার স্বামীর পরিচয় জানতে চাইলে বলেনি।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরুপ পাল বলেন, জন্মগতভাবে শিশুটির কিছু ত্রুটি আছে। তার মাথা ছোট ও হাত-পা বাঁকা ধরনের। তাকে শিশু নিবাসে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা জানান, সরকারি দায়িত্বে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল। চেষ্টা করেও তার পরিচয় শনাক্ত করা যায়নি। এতে তাকে প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের শিশু নিবাসে পাঠানো হয়েছে।

Tag :
সর্বাধিক পঠিত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ১৭ লাখ টাকার গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

২৭ দিনেও পরিচয় মেলেনি কুড়িয়ে পাওয়া সেই নবজাতকের, ঠাঁই হলো শিশু নিবাসে

আপডেট: ০৩:৩৮:২০ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫