০৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

যারা শ্রমিকদের টাকায় ভাগ বসান, তারা সবচেয়ে বড় ভিক্ষুক: রেজাউল করিম

  • আপডেট: ১১:৫৯:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • 83

বিজয়ের আলো ডেক্স : জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, যারা শ্রমিকদের টাকায় ভাগ বসান, তারা সবচেয়ে বড় কুলাঙ্গার, তারা সবচেয়ে বড় ভিক্ষুক। রাজনীতির নামে এই ভিক্ষাবৃত্তি বন্ধ করতে হবে।

বৃহস্পতিবার (১ মে) সকালে দক্ষিণ তেমুহনী এলাকায় লক্ষ্মীপুর শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি শুরুতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম আরও বলেন, নির্যাতন কিন্তু বন্ধ হয় নাই। এজন্য যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন মহান রাব্বুল আলামিনের দরবারে তাদের শাহাদাতের মর্যাদা কামনা করি। যে শ্রমিকরা এখনও আহত ও পঙ্গুত্ব বরণ করে ঢাকার গোটা বাংলাদেশের বিভিন্ন হসপিটালে পঙ্গুত্ব বরণ করে শুয়ে আছেন অবিলম্বে তাদেরকে রাষ্ট্রকে দায়িত্ব গ্রহণ করতে হবে।

পরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যানারে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট নজির আহমেদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী ও লক্ষ্মীপুর শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশানসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।

Tag :

ভোলাকোট ইউনিয়নে হাতপাখা প্রার্থী জাকির পাটওয়ারীর নির্বাচনী প্রচারণা

যারা শ্রমিকদের টাকায় ভাগ বসান, তারা সবচেয়ে বড় ভিক্ষুক: রেজাউল করিম

আপডেট: ১১:৫৯:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫