০১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

শিক্ষার্থী পারভেজ হত্যাকারীদের বিচারের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন

  • আপডেট: ০৮:৫২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • 56

লক্ষ্মীপুর প্রতিনিধি: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে ছাত্রদল।

সোমবার (২১ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাস প্রাঙ্গণে এ প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে পারভেজকে ছাত্রদল নেতা দাবি করে বক্তারা বলেন, পারভেজ ছাত্রদলের মেধাবী কর্মী ছিলেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক হাসিবুর রহমান অভির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন— জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম, সহ-সভাপতি আবদুল্লাহ আল খালেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জিদান চৌধুরী, প্রচার সম্পাদক জামাল হোসেন, দপ্তর সম্পাদক আকবর মুন্না প্রমুখ।

এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন— পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন শুভ, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেন রনি, আরএন রাজু, বাহাদুর হোসেন নোভেল, ইমতিয়াজ আহমেদ বাবু, বাংলা বিভাগের সভাপতি মতিউর আরিফ প্রমুখ।

Tag :

লক্ষ্মীপুর পৌরসভার ৪র্থ শ্রেণির কর্মচারীদের মাঝে ইউনিফর্ম বিতরণ

শিক্ষার্থী পারভেজ হত্যাকারীদের বিচারের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন

আপডেট: ০৮:৫২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫