১২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

লক্ষ্মীপুর পৌরসভার ৩৪টি অনলাইন সেবার উদ্বোধন

  • আপডেট: ১০:২০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • 57

Oplus_0

লক্ষ্মীপুর প্রতিনিধি:
নাগরিক হয়রানি এড়াতে ও সেবায় গতিশীলতা আনতে জন্য লক্ষ্মীপুর পৌরসভার ৩৪টি অনলাইন সেবা প্রদানের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
এসময় আরও উপস্থিত ছিলেন, পৌরসভার প্রশাসক মো. জসিম উদ্দিন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজী আব্দুল মোমিন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাভী, সচেতন নাগরিক কমিটির সভাপতি জেডএম ফারুকী, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল সহ পৌরশহরের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও বিভিন্ন মসজিদের ইমাম।
এসময় বক্তারা জানান, পৌরসভা থেকে বিতরনকৃত নাগরিক সনদ, উত্তরাধিকার সনদ, জাতীয়তা সনদ, প্রত্যয়ন পত্রসহ বিভিন্ন প্রকারের সনদ এখন পর্যন্ত অফলাইনে দেয়া হতো। এতে করে অনলাইন ভেরিফিকেশন সহ বিভিন্ন ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতো সেবাগ্রহীতাদের। নতুন এই অনলাইন সেবা ব্যবস্থার মাধ্যমে যাবতীয় সনদ অনলাইনে ভেরিফিকেশন ও প্রদান সম্ভব হবে। এতে করে হয়রানি কমবে পৌরসভার নাগরিকদের।

Tag :

লক্ষ্মীপুর পৌরসভার ৪র্থ শ্রেণির কর্মচারীদের মাঝে ইউনিফর্ম বিতরণ

লক্ষ্মীপুর পৌরসভার ৩৪টি অনলাইন সেবার উদ্বোধন

আপডেট: ১০:২০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫