১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

লক্ষ্মীপুরে বিএনপির কর্মী হত্যার ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

  • আপডেট: ০৩:৩৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • 50

বিজয়ের আলো ডেস্ক: লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপি কর্মী সাইজ উদ্দিন দেওয়ান হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা ফারুক গাজীকে গ্রেফতার করেছে র‍্যাব।
মঙ্গলবার (১৫এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ নোয়াখালী কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুন্ডু।

এরআগে সোমবার (১৪ এপ্রিল) অভিযান চালিয়ে মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে হত্যা মামলায় ৩নং এজাহারভুক্ত আসামী।

ফারুক গাজী রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের এবাদ উল্লাহ গাজীর ছেলে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক এবং বিএনপি নেতা ফারুক কবিরাজের অনুসারী হিসেবে পরিচিত।

জানা যায়, গত ৭ এপ্রিল আধিপত্য বিস্তার নিয়ে রায়পুর উপজেলার চর বংশী ইউনিয়নের বেড়ি বাঁধ ও বাবুরহাট এলাকায় কৃষকদল নেতা শামীম গাজী ও ফারুক কবিরাজের অনুসারী হিসেবে পরিচতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফারুক গাজীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সাইজ উদ্দিন দেওয়ান উত্তম (৪৫) নামের একজন বিএনপি কর্মী নিহত ও অন্তত ১৫ জন আহত হন। এঘটনায় বিএনপি কর্মী ও স্পেন প্রবাসী সাইজ উদ্দিন দেওয়ানের ভাই হানিফ দেওয়ান বাদি হয়ে মামলায় দায়ের করেন। মামলায় ফারুক গাজী ৩নাম্বার আসামী। এছাড়া এরআগে চট্টগ্রাম থেকে এজাহাভূক্ত আরেক আসামি জলিল দর্জিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব-১১ নোয়াখালী কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুন্ডু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিএনপি কর্মী ও স্পেন প্রবাসী সাইজ উদ্দিন দেওয়ান হত্যা মামলার অন্যতম আসামী ফারুক গাজীকে মুন্সিগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লক্ষ্মীপুর জেলার রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

লক্ষ্মীপুর পৌরসভার ৪র্থ শ্রেণির কর্মচারীদের মাঝে ইউনিফর্ম বিতরণ

লক্ষ্মীপুরে বিএনপির কর্মী হত্যার ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

আপডেট: ০৩:৩৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫