১২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

লক্ষ্মীপুরে নানা আয়োজনে বর্ষবরণ উদযাপন

  • আপডেট: ১২:৩৪:৩০ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • 58

লক্ষ্মীপুর প্রতিনিধি:
আনন্দ শোভাযাত্রা, বর্ষবরণ এবং তিনদিন ব্যাপী লোকজ মেলা আয়োজনের মধ্যে দিয়ে লক্ষ্মীপুরে উদযাপন করা হয়েছে বাংলা নববর্ষ। সোমবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে আনন্দ শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে কালেক্টর ভবন প্রাঙ্গণে বর্ষবরণ ও তিনদিন ব্যাপী লোকজ মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. আকতার হোসেন, স্থানীয় সরকারের উপ পরিচালক মো. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ কবির রানা। পরে জেলা শিল্পকলা একাডেমী শিল্পীদের অংশগ্রহণে বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিকে ১০টার দিকে জেলা বিএনপি’র আয়োজনে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বৈশাখী শোভাযাত্রা বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর তেমুহনী গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক এড. হাছিবুর রহমান সহ দলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।
এছাড়াও জেলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।

Tag :

লক্ষ্মীপুর পৌরসভার ৪র্থ শ্রেণির কর্মচারীদের মাঝে ইউনিফর্ম বিতরণ

লক্ষ্মীপুরে নানা আয়োজনে বর্ষবরণ উদযাপন

আপডেট: ১২:৩৪:৩০ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫