০৮:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

ইসরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ

  • আপডেট: ০১:১৯:১৪ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • 75

লক্ষ্মীপুর প্রতিনিধি : গাজা ও রাফায় ইসরায়েলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) জোহরের নামাজ শেষে লক্ষ্মীপুর চক বাজার জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে জেলা জামায়াত। পরে উত্তর তেমুহনী এলাকায় একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির এড. নজির আহমদ, এআর হাফিজ উল্লাহ, সেক্রেটারি ফারুক হোসেন নুরুন্নবী, সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দীন, এড. মহসিন কবির মুরাদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্লাহ পাটোয়ারী, শহর জামায়াতের আমির এড. আবুল ফারাহ নিশান প্রমুখ।

এর আগে, সকাল ০৯ টা থেকে শহরের বিভিন্ন এলাকায় তৌহিদ জনতা, হেফাজতে ইসলাম, ইসলামী যুব আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে বিক্ষোভ ও সড়ক অবরোধ করা হয়।

অবরোধের কারণে বিক্ষুব্ধ জনতা কয়েক ঘণ্টা অবস্থান নেয়ায় শহরের দক্ষিণ তেমুহনী, উত্তর তেমুহনীসহ ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে প্রায় ৪ ঘণ্টা ধরে অচল হয়ে পড়ে শহর।

এসময় ‘বেঞ্জামিন নেতানিয়াহুর দুই গালে- জুতা মার তালে তালে’সহ বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভকারীরা গাজায় গণহত্যার বিরুদ্ধে এবং স্বাধীন ফিলিস্তিনের দাবিতে স্লোগান দেন। এসময় নারী শিক্ষার্থীরাও স্লোগান দিয়ে সড়কে বিক্ষোভ মিছিল করে।

Tag :
সর্বাধিক পঠিত

লক্ষ্মীপুরে মার্কেটের জায়গা দখল করে মালামাল রাখাকে কেন্দ্র করে ব্যবসায়ীর উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

ইসরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ

আপডেট: ০১:১৯:১৪ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫