০৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

ভালুকায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্দন

  • আপডেট: ০৬:২২:২৮ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • 3477

ময়মনসিংহ প্রতিনিধিঃ একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর” স্লোগানে দেশব্যাপী ধর্ষণ ও নারী নিপীড়ন এর বিরুদ্ধে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী এলাকার সর্বস্তরের জনগণ।
জানা যায়, ১০ ফেব্রুয়ারি (সোমবার) বিকালে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক পদক্ষিন শেষে বাসস্ট্যান্ড এলাকায় এসে মানববন্ধনে মিলিত হয়। এ সময় ধর্ষণ ও ধর্ষকদের বিরুদ্ধে বিক্ষুব্ধ বিভিন্ন স্লোগানে ফুঁসে ওঠে উত্তেজিত জনতা। উক্ত মানববন্ধনে আলহাজ্ব ড. আবুল কাশেম বক্তব্যে বলেন, এ দেশে নারী নিপীড়ন ও ধর্ষণ দেখতে চাইনা, ধর্ষকদের অনতিবিলম্বে সর্বোচ্চ বিচারের মুখোমুখি করতে হবে এবং দ্রুত সময়ে বিচার কার্য শেষ করতে হবে। এসময় অন্যান্য বক্তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী জানান। এসময় উপস্থিত ছিলেন ইকবাল ঢালী, জিহাদুর রহমান, আমিনুল ইসলাম অভি, তাসবিদ প্রধান রাকিব,নেহাল আহাম্মেদ, হাসান মাহমুদ, রাকিব মাহমুদ প্রমূখ।

Tag :

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভালুকায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্দন

আপডেট: ০৬:২২:২৮ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫