০২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

সুষ্ঠু পরিবেশ তৈরী করেই নির্বাচন দেবে অন্তর্বর্তীকালীন সরকার : বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানি

  • আপডেট: ০৩:৪১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪
  • 87101

লক্ষ্মীপুর প্রতিনিধি
বিএনপির যুগ্ন-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দেশে সুষ্ঠু পরিবেশ তৈরি করবি নির্বাচন দেবে অন্তর্বর্তীকালীন সরকার। এতে বিএনপির পূর্ণ সমর্থন দিয়েছে। তবে বিএনপির ক্ষতিগ্রস্ত নেতাকর্মীরা যেন কোনভাবেই আইন নিজের হাতে তুলে না নেয়। আইনী প্রক্রিয়ার মাধ্যমে হত্যা-গুম ও হামলার বিচার করা হবে। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আইনের মাধ্যমে সন্ত্রাসীদের বিচার করা হবে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫ টার দিকে জেলা বিএনপির ব্যানারে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলের শুরুতে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। বিক্ষোভ মিছিলটি শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে শুরু হয়ে পুরাতন গোহাটা এলাকায় গিয়ে শেষ হয়। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ্যানি আরও বলেন, শান্ত লক্ষ্মীপুরকে অশান্ত করে দিয়েছে একসময়ের গডফাদার মেয়র আবু তাহেরের ছেলে টিপু। তাহেরের পুত্রদের সন্ত্রাসী হামলার কারণে ৪ আগস্ট ১২ জনকে খুন হতে হয়েছে। অবিলম্বে দেশব্যাপী এসব সন্ত্রাসীদের মদদদাতা স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে এনে বিচাররে আওতায় আনতে হবে।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্নআহবায়ক হাসিবুর রহমান হাসিব, সদর উপজেলা বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আব্দুল আলীম হুমায়ুন, যুগ্ন-আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, জেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন, সিনিয়র সহ-সভাপতি বদরুল আলম শ্যামল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

Tag :

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সুষ্ঠু পরিবেশ তৈরী করেই নির্বাচন দেবে অন্তর্বর্তীকালীন সরকার : বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানি

আপডেট: ০৩:৪১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪