০২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

  • আপডেট: ০৭:১৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪
  • 34627

লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরে মাদক সেবনের জন্য টাকা না দেওয়ায় মাদকাসক্ত কাউছার হোসেন (৩০) তার মা কিরণ বেগমকে (৪৭) ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ। রোববার (১৪ জানুয়ারি) রাত ৭ টার দিকে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গঙ্গাপুর গ্রামের আব্দুল গণি মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার ও ঘাতক কাউছারকে আটক করে। নিহত কিরণ বেগম ওই বাড়ির সৌদি আরব ফেরত আবুল খায়েরের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘাতক কাউছার একজন মাদকসেবী। মাদক থেকে ফিরে আসতে তাকে রিহাবেও রাখা হয়েছিল। কিন্তু সে ভালো হয়নি। কোন কাজকর্মও করতো না। মাদকের টাকার জন্য প্রায়ই তার মায়ের সঙ্গে খারাপ আচরণ করতো। ঘটনার সময়ও মাদকের টাকার জন্য কাউছার তার মা কিরণ বেগমের সঙ্গে ঝগড়া করে। এক পর্যায়ে কাউছার তার মাকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ঘটনার সময় বাড়িতে অন্য কেউ ছিলো না। পরে কাউছার বাড়ির সামনের রাস্তায় গিয়ে সবাইকে বলে তার মাকে কে বা কারা কুপিয়ে ফেলে রেখে গেছে। সন্দেহজনক তাৎক্ষিণক লোকজন তাকে আটক করে। লোকজন ঘরে গিয়ে কিরণ বেগমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য দালাল বাজার এলাকায় একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়েছি। স্থানীয়দের সহযোগীতায় ঘাতককে আটক করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tag :
সর্বাধিক পঠিত

লক্ষ্মীপুরে মার্কেটের জায়গা দখল করে মালামাল রাখাকে কেন্দ্র করে ব্যবসায়ীর উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুরে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

আপডেট: ০৭:১৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪